বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

করোনা ২৪ ঘণ্টায় প্রাণ কাড়ল আরও ৩২ জনের, শনাক্ত  ২১৩১, সুস্থ ২০২৭

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১৭ পিএম, ২০২০-০৮-২৯

করোনা ২৪ ঘণ্টায় প্রাণ কাড়ল আরও ৩২ জনের, শনাক্ত  ২১৩১, সুস্থ ২০২৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। তাদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ছয়জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন চার হাজার ২০৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ আট হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৭ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জনে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫-তে।
শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
গতকালের পরিস্থিতি
গতকাল শুক্রবারের (২৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। আর ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষায় করোনা মিলেছে আরও দুই হাজার ২১১ জনের দেহে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৬৪ জনের। সে তথ্য জানানো হয়, ৩০ জুনের বুলেটিনে। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড চার হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।
বৈশ্বিক সর্বশেষ
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন আড়াই কোটি প্রায়। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ ৪১ হাজার প্রায়। তবে প্রায় পৌনে দুই কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

রিটেলেড নিউজ

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর